মঙ্গলবার, ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনঅনিশ্চয়তায় ইধিকা পালের ‘বহুরূপ’
spot_img
spot_img

অনিশ্চয়তায় ইধিকা পালের ‘বহুরূপ’

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শাকিব খানের বিপরীতে অভিনয় করে অগণিত দর্শকের মনোযোগ কেড়েছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। তাঁর অভিষেক সিনেমা ‘প্রিয়তমা’ বাংলাদেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের বাঙালি দর্শকের মন জয় করেছে। সেই সুবাদে সুযোগ হয়েছে ভারতীয় বাংলা সিনেমায় অভিনয়ের। কিন্তু নিজ দেশে সিনেমা করতে গিয়ে খানিকটা বিপাকেই পড়েছেন এই অভিনেত্রী। বাজেট স্বল্পতার কারণে অনিশ্চয়তা দেখা দিয়েছে তাঁর ‘বহুরূপ’ নির্মাণ ও মুক্তির।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত মাসে শুরু হয়েছিল ‘বহুরূপ’ সিনেমার শুটিং। উত্তরবঙ্গে আউটডোর হয়েছে। কলকাতায়ও শুটিং হয়েছে। কিন্তু সোহম চক্রবর্তী ও ইধিকা পাল অভিনীত ‘বহুরূপ’ সিনেমার শুটিং হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে। ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন, ইউনিটের বকেয়া পারিশ্রমিক নিয়ে সমস্যা দেখা দিয়েছে। এ কারণেই এ মুহূর্তে সিনেমার শুটিং হচ্ছে না। কবে নতুন করে শুটিং শুরু হবে– সে দিন-তারিখও নিশ্চিত করে বলতে পারেননি নির্মাতারা।

এদিকে কাজ শুরুর আগে ঘোষণা দেওয়া হয়েছিল– ‘বহুরূপ’ সিনেমায় সোহমকে দর্শক নতুনভাবে আবিষ্কার করবেন। কারণ, সিনেমায় অভিনেতার সাতটি আকর্ষণীয় লুক থাকবে। ইধিকাও থাকছেন আনকোরা একটি চরিত্রে। ফলে, ঘোষণার পর থেকেই এই ছবিকে ঘিরে দর্শকের কৌতূহল। কিন্তু ছবির শুটিং বন্ধ হয়ে যাওয়ায়, ভাটা পড়ছে দর্শক কৌতূহলে। কবে সিনেমাটি মুক্তি পাবে? গল্পে আরও কী টুইস্ট থাকবে? এসব প্রশ্ন আর করছেন না নেটিজেনরা। অনেকটা ধরেই নিয়েছেন, এই সিনেমাটি চিরতরে অসমাপ্ত কাজ হিসেবে বাক্সবন্দি হয়েই পড়ে থাকবে। তাই শিল্পী ও কলাকুশলীরাও শঙ্কায় আছেন, ‘বহুরূপ’ সিনেমা অসমাপ্তই থেকে যাবে কিনা– সেই প্রশ্নে।

যদিও পরিচালক আকাশ মালাকার বকেয়া পারিশ্রমিক সংক্রান্ত সমস্যার কথা স্বীকার করলেও নিরাশার কথা শোনাননি। বলেছেন, ‘পারিশ্রমিক বাকি থাকায় কিছুটা সমস্যা পড়তে হয়েছিল। কিন্তু তার মানে এই নয়, যে ‘বহুরূপ’-এর কাজ চিরতরে থেমে গেছে; কোনোদিন আলোর মুখ দেখবে না। আশার কথা হলো, সমস্যা যা ছিল, তার সমাধান এরই মধ্যে করে ফেলেছেন প্রযোজকরা। তাই শুটিং বন্ধ নিয়ে যেসব গুজব ছড়ানো হচ্ছে, তা ভিত্তিহীন।’

এই নির্মাতা আরও জানিয়েছেন, মাত্র তিন দিনের শুটিং বাকি আছে, যা এতদিনে শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু টানা বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। এখন সিনেমার কলাকুশলীদের কাছ থেকে সময় পাওয়া গেলে চলতি মাসের মধ্যেই যেটুকু শুটিং বাকি আছে, তা শেষ করে ফেলবেন এবং কাজ পরিকল্পনামাফিক শেষ হলে চলতি বছরের শেষ প্রান্তে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এদিকে কলকাতার সিনেমা নিয়ে অনিশ্চয়তার মুখে থাকলেও বাংলাদেশে স্বচ্ছন্দে কাজ করে যাচ্ছেন ইধিকা পাল। ‘প্রিয়তমা’র পর আরও একবার শাকিবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন ‘বরবাদ’ নামে নতুন সিনেমায়। অন্যদিকে ‘কবি’ নামে আরেকটি সিনেমায় তিনি জুটি বেঁধেছেন অভিনেতা শরিফুল রাজের সঙ্গে। এরই মধ্যে এই সিনেমার এক-তৃতীয়াংশ কাজ শেষ হয়েছে। শিগগিরই চূড়ান্ত হবে এর মুক্তির তারিখ।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments