বুধবার, ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদঅন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা ম্যারিকোর
spot_img
spot_img

অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা ম্যারিকোর

ডেইলির শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা করেছে। সর্বশেষ প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) আর্থিক ফলাফলের আলোকে কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ২০০ শতাংশ তথা প্রতি শেয়ারের বিপরীতে ২০ টাকা অন্তর্বর্তী ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত প্রান্তিকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ডের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

ডিভিডেন্ড প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে আগামী ১১ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ওই তারিখে যাদের কাছে শেয়ার থাকবে, তারা ঘোষিত ডিভিডেন্ড পাবেন।

এর আগে গত ২৬ জুলাই কোম্পানিটি হিসাববছরের প্রথম প্রান্তিকের (এপ্রিল’২১-জুন’২১) আর্থিক ফলাফলের বিপরীতে ২০০ শতাংশ অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা করেছিল, যা ইতোমধ্যে শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করা হয়েছে।

দুই প্রান্তিক মিলিয়ে কোম্পানিটি মোট ৪০০ শতাংশ অন্তর্বর্তী ডিভিডেন্ড করেছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments