মঙ্গলবার, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনঅপু-বাপ্পির শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২ প্রিমিয়ার হবে নিউ ইয়র্কে
spot_img
spot_img

অপু-বাপ্পির শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২ প্রিমিয়ার হবে নিউ ইয়র্কে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অপু বিশ্বাস ও বাপ্পি চৌধুরী অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ প্রথম সিনেমা। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ১১ ফেব্রুয়ারি এটি দেশে মুক্তি পাবে বলে জানিয়েছিল এর প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। এবার তারা জানালো, শুধু বাংলাদেশ নয়, ছবিটি মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্রেও।

আগামী ১২ ফেব্রুয়ারি নিউ ইয়র্কের বোম্বে থিয়েটারে স্থানীয় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রিমিয়ার হতে যাচ্ছে এর। প্রযোজনা প্রতিষ্ঠানটির পরিচালক ও সৈয়দ আশিক রহমান বলেন, আমাদের প্রতিটি চলচ্চিত্রই আমরা বাংলাদেশের পাশাপাশি আন্তর্জাতিকভাবেও রিলিজ করে থাকি। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ও আমরা প্রথমে আমেরিকায় প্রিমিয়ার করতে যাচ্ছি। তারপর পর্যায়ক্রমে আমরা বিশ্বের বিভিন্ন দেশে শো করবো। আশা করছি, দর্শকরা ভালো উপভোগ করবেন। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এই চলচ্চিত্রটি এর আগেও কয়েকবার মুক্তির জন্য চূড়ান্ত হয়েছিল। কিন্তু করোনার প্রকোপে তা পিছিয়ে যায়। ছবিতে বাপ্পি-অপু ছাড়াও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলী প্রমুখ।

গানে কণ্ঠশিল্পী- কুমার শানু, আকাশ সেন, ইমরান ও লিজা। সংগীত পরিচালনায় আছেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, শ্রী প্রীতম ও আকাশ সেন। আবহসংগীত করেছেন ইমন সাহা।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments