ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: লেনদেন শুরুর পর থেকে অপ্রতিরোধ্য হয়ে উঠছে বীমা খাতের সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড। গেল এক মাসে এ কোম্পানির শেয়ার দর ১১ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৮৭ টাকায় উন্নীত হয়েছে। সম্প্রতি সামান্য কারেকশন হলেও আবারও শেয়ারটির দর বৃদ্ধি পাচ্ছে। আজ ১৩ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার দর ৯.৮৯ শতাংশ বা ৭.৪ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৮২.২০ টাকায় লেনদেন হয়। এদিন টপটেন গেইনার তালিকাতেও শীর্ষস্থানে উঠে আসে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, টপটেন গেইনারের শীর্ষে থাকা সেনা কল্যাণের আজ ১৭ লাখ ৪৫ হাজার ১৪৮টি শেয়ার ৮ হাজার ৬৬৯ বার হাত বদল হয়। যার বাজার মূল্য দাঁড়ায় ১৪ কোটি ১ লাখ ৬০ হাজার টাকা।
এদিকে টপটেন গেইনার তালিকার ২য় স্থানে থাকা জিএসপি ফাইন্যান্সের শেয়ার দর ৬.৮৭ শতাংশ ১.৮০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ২৮ টাকায় লেনদেন হয়। তালিকার ৩য় স্থানে থাকা রহিম টেক্সটাইলের শেয়ার দর ৭.২৩ শতাংশ ২০.৩০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৩০০.৯০ টাকায় লেনদেন হয়।
তালিকায় পরের স্থানে থাকা কোম্পানিগুলোর মধ্যে- ইস্টার্ণ লুব্রিক্যান্টেসের শেয়ার দর ৪.৯৩ শতাংশ বা ১৩৫.৫০ টাকা, সোনালী পেপারের শেয়ার দর ৪.৭৫ শতাংশ বা ৩২.৮০ টাকা, প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ার দর ৪.১৪ শতাংশ বা ৪.৫০ টাকা, একমি পেস্টিসাইডসের শেয়ার দর ৩.৮১ শতাংশ বা ১.২০ টাকা, রেকিট বেনকিজারের শেয়ার দর ৩.৭৫ শতাংশ বা ২০৪.৫০ টাকা, ফনিক্স ফাইন্যান্সের শেয়ার দর ৩.১৫ শতাংশ বা ০.৮০ টাকা এবং ইসলামী ফাইন্যান্সের শেয়ার দর ৩.০১ শতাংশ বা ০.০৮ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ২৭.৪০ টাকায় লেনদেন হয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/পী.



























Recent Comments