
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ঢাকার দুই স্থানে করপোরেট অফিস ফ্লোর কেনার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এসএস স্টীল লিমিটেড। আজ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, এসএস স্টীল ঢাকার উত্তর বাড্ডার প্রগতি স্মরণীতে ২৯৭৭২.৪৮ স্কয়ার ফিটের অফিস ফ্লোর কিনবে। পাশাপাশি ঢাকার জগন্নাথপুরে ২৮৬৭৯.১০ স্কয়ার ফিটের অফিস ফ্লোর কিনবে। এই দুই অফিস ফ্লোর কেনার জন্য কোম্পানিটির ব্যয় হবে ১৫ কোটি ৪০ লাখ ৭৪ হাজার ৫০৫ টাকা। এই ক্যাপিটাল এক্সপেনডিচারের মাধ্যমে কোম্পানির অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যয় কমে যাবে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
































Recent Comments