
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অফিস স্পেস কেনার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নিটল ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ। কোম্পানিটি হেড অফিসে জায়গা সম্প্রসারণের জন্য অফিস স্পেস কিনবে।
তথ্যমতে, কোম্পানিটি পুলিশ প্লাজা কনকর্ড টাওয়ার ২, প্লট ২, রোড ১৪৪, গুলশান ১ এ অফিসের একই বিল্ডিংয়ে ৬৩৭৫.৭৮ বর্গফুট জায়গা কিনবে। কোম্পানিটি প্রতি বর্গফুট ১৯ হাজার টাকা হিসাবে মোট ১২ কোটি ৬০ লাখ ২৯ হাজার ৪০২ টাকার জায়গা কিনবে।
নিটল ইন্স্যুরেন্সের অফিস স্পেসের মধ্যে কার পার্ক, ইউটিলিটি কানেকশন এবং রিজার্ভ ফান্ড অর্ন্তভুক্ত রয়েছে।
উল্লেখ্য, কোম্পানিটি রেগুলেটরি অর্থরিটির অনুমোদন সাপেক্ষে অফিস স্পেস কিনতে পারবে। সূত্র: ডিএসই
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ























Recent Comments