শনিবার, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনঅবশেষে বিজয়কে সবুজ সংকেত
spot_img
spot_img

অবশেষে বিজয়কে সবুজ সংকেত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সব বিতর্ক ও অনিশ্চয়তার অবসান। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় অভিনীত বহুল প্রতীক্ষিত ‘জন নায়াগান’ অবশেষে মুক্তি পাচ্ছে আগামী ২৪ জুলাই। এটিই তার শেষ সিনেমা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে দর্শক ও বক্স অফিস বিশ্লেষকদের প্রত্যাশা আকাশছোঁয়া। এতে বিজয়ের বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে। এ ছাড়া আছেন ববি দেওল, মামিথা বাইজু, প্রকাশ রাজ, প্রিয়ামণি, নাসার ও সুনীল। কিছুদিন আগেই এইচ বিনোদ পরিচালিত তিন ঘণ্টার চলচ্চিত্রটি ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের (সিবিএফসি) ছাড়পত্র পেয়েছে। সেন্সর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার ফলে এটি প্রেক্ষাগৃহে মুক্তিদানের ক্ষেত্রে সব বাধা দূর হলো।

‘জন নায়াগান’কে প্রাপ্তবয়স্কদের উপযোগী সনদ দিয়েছে সিবিএফসি। সাধারণত তামিল সিনেমা সিবিএফসির চেন্নাই আঞ্চলিক কার্যালয় থেকে ছাড়পত্র পেলেও ‘জন নায়াগান’-এর সার্টিফিকেশন হয়েছে বেঙ্গালুরু আঞ্চলিক কার্যালয় থেকে।

সিনেমাটি গত জানুয়ারিতে মুক্তির কথা থাকলেও অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হলে ভক্তদের মধ্যে নানা জল্পনা দানা বাঁধে। এরপর এপ্রিলে সিনেমার কিছু অংশ অনলাইনে ফাঁস হয়ে যায়। তদন্তে পাইরেসির ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

সব বাধা পেরিয়ে অবশেষে মুক্তির নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়েছে। নানা বিতর্ক ও দীর্ঘ প্রতীক্ষার পর সিনেমাটি বক্স অফিসে কতটা সফল হয়, সেটিই এখন দেখার বিষয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments