শুক্রবার, ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদঅবশেষে হাজার কোটি টাকা ছাড়ালো লেনদেন
spot_img
spot_img

অবশেষে হাজার কোটি টাকা ছাড়ালো লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৯ আগস্ট এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এছাড়া দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৪১.০০ শতাংশ শেয়ারের দর বেড়েছে পাশাপাশি হাজার কোটি টাকা ছাড়ালো লেনদেন । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ১৯ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৬ শতাংশ বা ৯.০১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪১০.৮৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৮৯.৬০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২.৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০৪.৭৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৪০০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৪ টির, কমেছে ১৬৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭২ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪১.০০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৩১ কোটি ৬৭ লাখ ৭১ হাজার ৭১৭ টি শেয়ার ২ লাখ ৮৩ হাজার ৯৮১ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১০৩৭ কোটি ৫৩ লাখ ৭১ হাজার টাকা।

গত কার্যদিবসে, অর্থাৎ ১৮ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৪ শতাংশ বা ১৮.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৪১৯.৯০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ১৮৪.৫৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫.৮৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ১০১.৮৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৪০০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২৪২ টির, কমেছে ৯৪ টির এবং অপরিবর্তিত রয় ৬৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৬০.৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২৯ কোটি ৯১ লাখ ৮৫ হাজার ২১০ টি শেয়ার ২ লাখ ৬৬ হাজার ৯৩০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয়েছে ৯৭৫ কোটি ৮৫ লাখ ৬২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৬১ কোটি ৬৮ লাখ ৩ হাজার টাকা।

এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৪ শতাংশ বা ৭.৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ১৬৬.১৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৭ টির, কমেছে ৯৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৮ কোটি ২৭ লাখ ৮০ হাজার ৫৬১ টাকা।

শেয়ারবাজার বিডি ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments