বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিক‘অবাঞ্ছিতের’ ঘটনায় গুতেরেসের পাশে নিরাপত্তা পরিষদের সব রাষ্ট্র
spot_img
spot_img

‘অবাঞ্ছিতের’ ঘটনায় গুতেরেসের পাশে নিরাপত্তা পরিষদের সব রাষ্ট্র

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ইসরায়েলের ‘অবাঞ্ছিত’ ঘোষণার পরদিন গুতেরেসের পাশে দাঁড়িয়েছেন নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী ও ১০ অস্থায়ী সদস্য রাষ্ট্র। এদিকে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে দ্রুত সমালোচনা করতে ব্যর্থ হওয়ার অভিযোগ এনে বুধবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ইসরায়েলে ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস। এর একদিন পর বৃহস্পতিবার গুতেরেসের পাশে থাকার কথা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী ও ১০ অস্থায়ী সদস্যরাষ্ট্র। খবর-ডয়েচে ভেলে

ইসরায়েলের নাম উল্লেখ না করে নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলো জাতিসংঘের মহাসচিবের সঙ্গে জাতিসংঘের সব সদস্যরাষ্ট্রের একটি কার্যকর সম্পর্ক থাকার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। নিরাপত্তা পরিষদের সদস্যরা জাতিসংঘ মহাসচিবের কাজ ও তার অফিসকে ক্ষুন্ন করে এমন কোনো কাজ করা থেকে বিরত থাকতে সব সদস্য রাষ্ট্রের প্রতিও আহ্বান জানিয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে সন্ত্রাসী হামলা করার পর থেকে ইসরায়েল ও জাতিসংঘের মধ্যে সম্পর্ক মাঝেমধ্যে তিক্ত হতে দেখা গেছে। বুধবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, জাতিসংঘ মহাসচিবকে ‘পারসনা নন গ্রাটা’ ঘোষণা করা হয়েছে এবং তিনি ইসরায়েলে প্রবেশ করতে পারবেন না।

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ‘দ্ব্যর্থহীনভাবে নিন্দা’ জানাতে গুতেরেসের ব্যর্থতার প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

জাতিসংঘ মহাসচিবকে ‘ইসরায়েলবিরোধী এবং সন্ত্রাসবাদী, ধর্ষক ও খুনিদের সমর্থক’ হিসেবেও অভিযুক্ত করেছেন কাটজ। তিনি বলেন, ‘আগামী প্রজন্মের কাছে গুতেরেস জাতিসংঘের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে বিবেচিত হবে।’

যদিও গুতেরেস মধ্যপ্রাচ্যে সংঘাত বেড়ে যাওয়ার নিন্দা জানিয়ে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। একই দিন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে (যেখানে ইরান ও ইসরায়েলের রাষ্ট্রদূতেরা উপস্থিত ছিলেন) গুতেরেস বলেন, ‘আমি আবারও ইসরায়েলের ওপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা করছি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments