রবিবার, ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণঅব্যাহত দরপতনে নি:স্ব হচ্ছেন বিনিয়োগকারীরা
spot_img
spot_img

অব্যাহত দরপতনে নি:স্ব হচ্ছেন বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৭ মে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে পতন দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ শেয়ার দর ও দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ৩৬.৩২ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ১৭ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪২ শতাংশ বা ২৭.৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৪০৩.৫০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪০৮.৭৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৩৬৩.৬৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ২৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৬.৩২ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২০ কোটি ৯৬ লাখ ৩৯ হাজার ৮৭৭টি শেয়ার ১ লাখ ৮৩ হাজার ৮২৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭৭৯ কোটি ৭৬ লাখ ৪৮ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৬ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২.০৫ শতাংশ বা ১৩৪.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৪৩০.৯৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২১.৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪১০.৩০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৩৬৫.৯৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৬টির, কমেছে ৩৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৭টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৬.৮২ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২৯ কোটি ২ লাখ ৪৪ হাজার ৮০০টি শেয়ার ২ লাখ ২০ হাজার ২৮৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ২৪ কোটি ১৫ লাখ ৪২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২৪৪ কোটি ৩৮ লাখ ৯৪ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৬৪ শতাংশ বা ১২১.৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৭৪৫.১৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৬৬টির, কমেছে ১৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৭ কোটি ৯৩ লাখ ৬৯ হাজার ১৪৩ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৩ কোটি ২৭ লাখ ৭১ হাজার ৬৮৪ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন বেড়েছে ১৫ কোটি ৩৪ লাখ ২ হাজার ৫৪১ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments