সোমবার, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণঅব্যাহত দরপতনে পুঁঁজিবাজার
spot_img
spot_img

অব্যাহত দরপতনে পুঁঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল সূচক বৃদ্ধি পেলেও বেশিরভাগ শেয়ারের দর কমেছে। আজ দ্বিতীয় কার্যদিবসে বেশির শেয়ারের দরপতনের পাশাপাশি সূচকেও নেতিবাচক প্রভাব রয়েছে। তবে দৈনিক লেনদেনের পরিমাণ বেড়েছে।

জানা যায়, আজ ২৬ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩১ শতাংশ বা ২০.১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৪০৪.০৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৯০.২৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩.৭৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৩২২.৭৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ২২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৯.৬৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৪৯ কোটি ৩৫ লাখ ১৭ হাজার ৯০৩টি শেয়ার ২ লাখ ৫৩ হাজার ১৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৪২৮ কোটি ৯৪ লাখ ৯৮ হাজার টাকা।

গতকাল ২৫ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩০ শতাংশ বা ১৯.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৪২৪.২২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৯৩.৮৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৪.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৩৩৬.৫৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১১৬টির, কমে ২৩৭টির এবং অপরিবর্তিত রয় ২২টির। অর্থাৎ পুঁজিবাজারে গতকাল ৩০.৯৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৪৫ কোটি ৩৬ লাখ ৯৪ হাজার ৮৮৯টি শেয়ার ২ লাখ ১৪ হাজার ৫৫২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৩৫৪ কোটি ৭০ লাখ ২০ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৭৪ কোটি ২৪ লাখ ৭৮ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩১ শতাংশ বা ৫৬.৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৬১৬.২৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৭ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১০৮টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৯ কোটি ৯৩ লাখ ৩৯ হাজার ৭০ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪০ কোটি ৭৮ লাখ ৭১ হাজার ৭০০ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন বেড়েছে ১৯ কোটি ১৪ লাখ ৬৭ হাজার ৩৭০ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments