ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার, ১০ নভেম্বর সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সামান্য সূচকের উত্থানে লেনদেন শেষ হলেও কমেছে বেশিরভাগ শেয়ার দর। এছাড়া দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ১৮.৭৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, ১০ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৬ শতাংশ বা ৩.৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৫৩.৭৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৮৫.০৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৩৫.৯৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৬ টির, কমেছে ৮০ টির এবং অপরিবর্তিত রয়েছে ২২৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৩.৩২ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১১ কোটি ৩৯ লাখ ২২ হাজার ৪১৪টি শেয়ার ১ লাখ ৪১ হাজার ২৬৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭৯৭ কোটি ৯৩ লাখ ৯৭ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৯ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৩ শতাংশ বা ৩৩.৯৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ৩৫০.১৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০.২৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৩৮৬.১৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১১.৪৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ২৩১.২৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৩৪ টির, কমে ১০৪ টির এবং অপরিবর্তিত রয় ২১৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৯.৫৫ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৪ কোটি ৭৪ লাখ ১২ হাজার ২৯৭টি শেয়ার ১ লাখ ৭০ হাজার ৮৪৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ১৮ কোটি ৮৫ লাখ ৩২ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ২২০ কোটি ৯১ লাখ ৩৫ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১০ শতাংশ বা ১৯.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৭৬৩.০৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৭৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ২৯ টির, কমেছে ৪৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ১০৪ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৭ কোটি ৬ লাখ ৬০ হাজার ২০ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৬ কোটি ৭৬ লাখ ৫৮ হাজার ২৫৪ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৩০ লাখ ১ হাজার ৭৬৬ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মু.


































Recent Comments