ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৪ ডিসেম্বর, ২০২৪ তারিখ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক পতনের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। এদিন দৈনিক লেনদেনেও রেয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৩৭.৯৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আজ ২৪ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০২ শতাংশ বা ১.৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৬৯.৩২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৫৮.৬৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯২৩.০২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫০ টির, কমেছে ১৫৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৭.৯৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১০ কোটি ৮৩ লাখ ৩৬ হাজার ৮৭১ টি শেয়ার ৯৮ হাজার ৪০৬ বার হাতবদল হয়েছে। আজ দিন শেষে লেনদেন হয়েছে ২৭৫ কোটি ৭৬ লাখ ৫১ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২৩ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৯ শতাংশ বা ২৫.৬১ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ১৭০.৭৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.২৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৫৫.৯০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৩.০৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৯২২.১০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৯ টির, কমেছে ২১৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮১ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৫ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১০ কোটি ৬২ লাখ ৩৪ হাজার ২৫৪ টি শেয়ার ১ লাখ ৬ হাজার ৮৮৫ বার হাতবদল হয়। আজ দিন শেষে লেনদেন হয় ৩০৩ কোটি ২৭ লাখ ৩৭ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ২৭ কোটি ৫০ লাখ ৮৬ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২২ শতাংশ বা ৩৩.০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৪৮৭.৭০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৪ টির, কমেছে ৭৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৩৯ কোটি ২০ লাখ ৭১ হাজার ৯২৮ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments