সোমবার, ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদঅব্যাহত দর পতনে আতঙ্কে বিনিয়োগকারীরা
spot_img
spot_img

অব্যাহত দর পতনে আতঙ্কে বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৫ নভেম্বর, ২০২৪ তারিখ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ২৮.০৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২৫ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২০ শতাংশ বা ১০.৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৩৬.১২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৪৭.৪৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩.১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৯৬.৭৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৮ টির, কমেছে ১৬৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৭.৫৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১১ কোটি ১৯ লাখ ৮ হাজার ৩৬ টি শেয়ার ১ লাখ ১৮ হাজার ৮২৪ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩১৯ কোটি ৮১ লাখ ৩৭ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৪ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯৮ শতাংশ বা ৫১.০৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ১৪৬.৪৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.১২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৪৯.৪৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৯.১৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৮৯৯.৯০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১১০ টির, কমেছে ২২৮ টির এবং অপরিবর্তিত রয় ৫৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৮.০৬ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১১ কোটি ২০ লাখ ৭১ হাজার ২৩৭ টি শেয়ার ১ লাখ ১৪ হাজার ৬২৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৩০২ কোটি ৫ লাখ ৫৬ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৭ কোটি ৭৫ লাখ ৮১ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৬ শতাংশ বা ২৪.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৩৯৪.৯৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৮ টির, কমেছে ৯৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ৯ লাখ ৬৬ হাজার ৮৪১ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments