রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদঅব্যাহত পতনে পুঁজি হারিয়ে নিঃস্ব বিনিয়োগকারীরা
spot_img
spot_img

অব্যাহত পতনে পুঁজি হারিয়ে নিঃস্ব বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৮ জানুয়ারি, ২০২৫ তারিখ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। দৈনিক লেনদেনের পরিমান আগের কার্যদিবসের তুলনায় কিছুটা কমেছে। দিন শেষে আজ ৪৩.০৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ২৮ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৭ শতাংশ বা ৩.৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১২৬.৪২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৪৫.৪৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৯৬.৯৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৪০২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৩ টির, কমেছে ১৫২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৩.০৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ৪৮ লাখ ৫৩ হাজার ৫২০ টি শেয়ার ১ লাখ ২৩ হাজার ৩২০ বার হাতবদল হয়েছে। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৩২৮ কোটি ৩১ লাখ ৮৮ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ আজ ২৭ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৪ শতাংশ বা ২.৩২ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ১৩০.০৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৭৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৫০.১৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.৯৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৮৯৪.৮০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১৪০ টির, কমেছিল ১৭৮ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৮১ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩৫.০৮ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ২২ লাখ ৮২ হাজার ৪২ টি শেয়ার ১ লাখ ১৮ হাজার ৯১৫ বার হাতবদল হয়েছিল। আজ দিন শেষে লেনদেন হয়েছিল ৩৪৪ কোটি ৩ লাখ ৭০ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৫ কোটি ৭১ লাখ ৮২ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৫ শতাংশ বা ২১.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৩৭৫.৬২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৮৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৬ টির, কমেছে ৭০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১০ কোটি ২৮ লাখ ৪৮ হাজার ১৬৯ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments