রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকমহাত্মা গান্ধীকে পাকিস্তানের ‘বাবা’ বললেন গায়ক
spot_img
spot_img

মহাত্মা গান্ধীকে পাকিস্তানের ‘বাবা’ বললেন গায়ক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:  বেফাঁস মন্তব্য করা যেন রক্তে মিশে গেছে অভিজিৎ ভট্টাচার্যের। একসময় গান গেয়ে যে সম্মান কামিয়েছেন তা উবে গেছে বহু আগেই। এবার হয়তো জেলের ভাতও খেতে হতে পারে ভারতের বাঙালি গায়ক কে। বলিউডের তারকাদের নিয়ে মেতে থাকা অভিজিৎ এবার  মহাত্মা গান্ধীকে পাকিস্তানের ‘বাবা’ বলে উল্লেখ করেছেন।

ওই বক্তবের পর সমালোচনা যা হবার হয়েছে। অভিজিৎ পেয়েছেন আইনি নোটিশ। শুনেছেন মামলার হুমকিও। পুনের আইনজীবী অসীম সারোদে অভিজিৎকে লিগাল নোটিশ পাঠিয়েছেন। আইনজীবী জানিয়েছেন, অভিজিৎ তার মন্তব্যের জন্য লিখিতভাবে ক্ষমা না চাইলে ফৌজদারি মামলা শুরু করবেন।

সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে অভিজিৎ বলেন, ‘মহাত্মা গান্ধী ভারতের পক্ষে ছিলেন না। তিনি পাকিস্তানের পক্ষে ছিলেন। ভুল করে তাকে জাতির জনক হিসাবে বর্ণনা করা হয়। ভারত তো শুরু থেকেই ছিল, পাকিস্তান তৈরি করা হয়েছিল। তিনি ছিলেন সৃষ্টিকর্তা। বাবা ছিলেন, পিতাও ছিলেন তিনি, দাদা ছিলেন তিনি…।’

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিজিৎ এর এমন বিতর্কিত মন্তব্যে তার ভক্তরা সবাই অবাক হয়েছেন। গায়ক সম্প্রতি গণমাধ্যমকে বলেন, ‘সুরকার আরডি বর্মন মহাত্মা গান্ধীর থেকেও বড় ছিলেন।’ তাতে বাড়ে বিতর্ক।

এছাড়া।নব্বইয়ের দশকে শাহরুখ খানের কণ্ঠ হিসাবে জনপ্রিয় হয়ে উঠেছিলেন অভিজিৎ। শাহরুখের কণ্ঠে ‘উয়ো লড়কি জো সবসে অলগ হ্যায়’, ‘চাঁদ তারে’, ‘তৌবা তুমহারে ইয়ে ইশারে’, ‘আই অ্যাম দ্য বেস্ট’-এর মতো সফল গান গেয়েছেন বাঙলি গায়ক।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments