বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিঅর্থবছরের আড়াই মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫.৩ শতাংশ
spot_img
spot_img

অর্থবছরের আড়াই মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫.৩ শতাংশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম আড়াই মাসে দেশে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫ দশমিক ৩ শতাংশ। এ সময়ে প্রবাসী বাংলাদেশিরা বৈধ চ্যানেলে ৭ দশমিক ৩৫১ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জুলাই থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৭ দশমিক ৩৫১ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। এর আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৬ দশমিক ৩৭৫ বিলিয়ন ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৯৭৬ মিলিয়ন ডলার বা প্রায় ১৫ দশমিক ৩ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১ দশমিক ৫২৬ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ দশমিক ৪৭৫ বিলিয়ন ডলার। অর্থাৎ, দুই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩ দশমিক ৪ শতাংশ।

এদিকে, ১৪ সেপ্টেম্বর একদিনেই প্রবাসী বাংলাদেশিরা বৈধ চ্যানেলে ৯৮ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন।

চলতি অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। এতে দেশের বৈদেশিক মুদ্রার সরবরাহ ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments