ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড চানাচুর উৎপাদনে নতুন মেশিনারিজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কলকাতার গ্লোবাল মার্কেটিং সার্ভিসেস থেকে স্ন্যাক ফুড উৎপাদনে অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এ মেশিন কেনার সিদ্ধান্ত নিয়েছে অলিম্পিকের পরিচালনা পর্ষদ। এতে কোম্পানিটির ২২ কোটি ৭১ লাখ ৭২ হাজার ৬২৫ টাকা ব্যয় হবে।
উল্লেখ, নারায়ণগঞ্জের কুতুবপুরে অবস্থিত কোম্পানিটির কারখানায় এ মেশিন স্থাপন করা হবে। এবং মেশিনের মাধ্যমে বার্ষিক ৬ হাজার ৬০০ টন চানাচুর উৎপাদন করা যাবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.





























Recent Comments