ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ দুই স্থানে জমি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটি বসুন্ধরা বারিধারা এলাকায় ১২ দশমিক রেসিডেন্সিয়াল প্লট কিনবে। কোম্পানিটির এই জমি কিনতে ১১ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকা ব্যয় হবে। প্রতি কাঠা জমির মূল্য ৯৪ লাখ টাকা।
এছাড়াও, নারায়ণগঞ্জের কাঁচপুরে কোম্পানিটির বিস্কুট এবং কনফেকশনারি লাগুয়া ৬ দশমিক ১৩ ডেসিম্যাল যায়গা কিনার সিদ্ধান্ত নিয়েছে। এই জমি কিনতে কোম্পানিটির খরচ হবে ১৫ লাখ ৩২ হাজার ৫০০ টাকা। প্রতি ডেসিম্যাল জমির মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.




























Recent Comments