মঙ্গলবার, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনঅসুস্থতা কাটিয়ে শুটিংয়ে ফিরলেন ফজলুর রহমান বাবু
spot_img
spot_img

অসুস্থতা কাটিয়ে শুটিংয়ে ফিরলেন ফজলুর রহমান বাবু

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও নাটকের শুটিংয়ে ফিরেছেন অভিনেতা ফজলুর রহমান বাবু। ক্যামেরার সামনে দাঁড়ানোর পর নিজের শারীরিক সুস্থতা নিয়ে নতুন করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন এই অভিনেতা। কাজে ফেরার অনুভূতি জানিয়ে তিনি বলেন, দীর্ঘদিন পর শুটিংয়ে এসে মনে হয়েছে যেন নিজের ঘরেই ফিরেছেন।

লিটু করিমের পরিচালনায় ‘লোভী মন’ নাটকের শুটিং শেষ করেছেন তিনি। এতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন রওনক হাসান, ফারজানা ছবিসহ অনেকেই।

গত ফেব্রুয়ারিতে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে দুই সপ্তাহের বেশি সময় চিকিৎসাধীন ছিলেন বাবু। পরে ওপেন হার্ট সার্জারিও করাতে হয় তাঁকে। চিকিৎসা ও বিশ্রামের কারণে বেশ কিছুদিন অভিনয় থেকে দূরে থাকতে হয়েছে। ধীরে ধীরে সুস্থ হয়ে অবশ্য সিনেমার প্রচারণামূলক বিভিন্ন আয়োজনে অংশ নেন তিনি। গত ১৭ জুলাই মুক্তি পাওয়া ‘মাস্তুল’ সিনেমার প্রচারেও তাঁকে দেখা গেছে।

এবার নাটকের শুটিং দিয়ে নিয়মিত কাজে ফেরার পথে হাঁটলেন অভিনেতা।

অভিনয়ে ফেরা প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, ‘বেশ বিরতির পর শুটিংয়ে ফিরে ভালো লাগছে। সহশিল্পী ও পরিচিত পরিবেশে দীর্ঘদিন পর সময় কাটিয়ে বেশ আনন্দ পেয়েছি। দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবার কাছে দোয়া চাই, যেন আগামী দিনগুলোতে সুস্থ থেকে আরও ভালো কাজের মাধ্যমে দর্শকদের আনন্দ দিতে পারি।’

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments