বুধবার, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনঅসুস্থ হয়ে বেকায়দায় পুষ্পাখ্যাত আল্লু অর্জুন
spot_img
spot_img

অসুস্থ হয়ে বেকায়দায় পুষ্পাখ্যাত আল্লু অর্জুন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। ‘পুষ্পা ২’ ছবির শুটিং করতে গিয়েই অসুস্থ হয়েছেন আল্লু। জানা গেছে, ভারী পোশাক পরে অ্যাকশন দৃশ্যে স্টান্ট করার কারণে কোমরে ও কাঁধে চোট লাগে তার। চিকিৎসক জানিয়েছেন, তাকে কিছুদিন থাকতে হবে বিশ্রামে। আর এ কারণে অনেকটাই বেকায়দায় আল্লু অর্জন। তার অসুস্থতার কারণে আরেক দফা বন্ধ হয়ে গেল ‘পুষ্পা ২’-এর শুটিং। অর্জুন সুস্থ হলেই ফের শুরু হবে শুটিং।

বিপদ যেন কাটছেই না পুষ্পা টিমের! ভারতের তুমুল হাইপ তোলা চলচ্চিত্র পুষ্পার দ্বিতীয় কিস্তি আসার আগেই একের পর এক বাধার সম্মুখীন হচ্ছেন সিনেমাটির নায়ক, নির্মাতা ও পুরো টিম। এর আগেও দুর্ঘটনার কারণে বন্ধ ছিল সিনেমাটির শুটিং। সিনেমার একাধিক তারকা আহত হয়েছিলেন সেই দুর্ঘটনায়। এবার সিনেমাটির নায়ক আল্লু অর্জুন পড়লেন আঘাতের কবলে।

অর্জুন সুস্থ হলেই ফের শুরু হবে শুটিং-

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি সূত্র অনুসারে, ‘পুষ্পা’র দ্বিতীয়ভাগে চিত্রনাট্যে আসবে বড়োসড়ো পরিবর্তন। এমনকি সিনেমাটির ক্লাইম্যাক্স একেবারে চমকে দেবে দর্শকদের! এর আগে পরিচালক সুকুমার সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ‘পুষ্পা’ যেভাবে গোটা দেশে দারুণ সাফল্য পায়, সে কথা মাথায় রেখেই এর দ্বিতীয়ভাগ সাজানো হচ্ছে।

জানা গেছে, আল্লু অর্জুনের লুক নিয়েও নতুন করে ভাবনাচিন্তা করা হচ্ছে। ‘পুষ্পা টু’তে আল্লু অর্জুনকে একেবারে নতুন অবতারেও দেখা যেতে পারে। শুধু তাই নয়, ফাহাদ ফাসিলের চরিত্রকেও একটু বেশি গুরুত্ব দেয়া হবে ‘পুষ্পা টু’তে। যা কি না সিনেমাটির বড় চমক হতে পারে।

২০২১ সালে মুক্তি পায় আল্লু অর্জুন অভিনীত পুষ্পা। করোনাপরবর্তী পর্যায়ে এ সিনেমাটির হাত ধরে ভারতীয় বিনোদন সংস্থা সাফল্যের মুখ দেখেছিল।

পুষ্পার সংলাপ, গান থেকে শুরু করে আল্লুর লুক, এক্সপ্রেশন কুইন রাশমিকা মান্দানার অভিনয়, ভরপুর অ্যাকশন-সবটাই সিনেমাটিকে ব্লকবাস্টার বানিয়ে দেয়। দুর্দান্ত সফল সিনেমাটির দ্বিতীয় কিস্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments