বৃহস্পতিবার, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনঅস্কার প্রয়োজন নেই আমার কাছে জাতীয় পুরস্কারই যথেষ্ট: কঙ্গনা
spot_img
spot_img

অস্কার প্রয়োজন নেই আমার কাছে জাতীয় পুরস্কারই যথেষ্ট: কঙ্গনা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কঙ্গনা রানাউত মানেই যেনো বিতর্ক। কোনো রাখঢাক না রেখেই কথা বলা। সম্প্রতি এই অভিনেত্রী তার ‘ইমার্জেন্সি’ সিনেমা নিয়ে মুখ খুলেছেন।

ছবিটি গত সপ্তাহে জাতীয় স্তরের ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেয়েই ‘ট্রেন্ডিং ১’ এ রয়েছে। এই ফলাফল দেখে এক অনুরাগী সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রীকে জানিয়েছিলেন, ছবিটি আন্তর্জাতিক পুরস্কারমঞ্চের প্রতিযোগিতায় যাওয়ার যোগ্য। তখনই কঙ্গনা জানান, তার ছবি জাতীয় পুরস্কারে সম্মানিত হলেই খুশি তিনি।

পুরস্কারের বিষয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কঙ্গনা লিখেছেন, অস্কারের পিছনে দৌড়নো ভীষণ বোকা বোকা! আমার কাছে জাতীয় পুরস্কার যথেষ্ট। ‘ইমার্জেন্সি’ জাতীয় সম্মান পেলেই আমি খুশি।

সকলে যখন আন্তর্জাতিক মঞ্চে বিখ্যাত হওয়ার জন্য ব্যস্ত, তখনও ব্যতিক্রমী কঙ্গনা। তিনি ভারতের সর্বোচ্চ সম্মানকে প্রাধান্য দিয়েছেন।

প্রসঙ্গত, ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ভারতে জরুরি অবস্থা জারি করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ছবিতে কঙ্গনা সেই সময়কে তুলে ধরেছেন। পরিচালনার পাশাপাশি ‘ইন্দিরা গান্ধী’ চরিত্রে অভিনয়ও করেছেন তিনি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments