রবিবার, ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাঅস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন হতে পারে
spot_img
spot_img

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন হতে পারে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: লিওনেল মেসির হ্যাট্রিকে আলজেরিয়াকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে আর্জেন্টিনার। এবার অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামার আগে একাদশে পরিবর্তন আনার চিন্তা ভাবনা করছেন দেশটির কোচ লিওনেল স্কালোনি।

আগামীকাল ২২জুন (সোমবার) বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া। সেই ম্যাচের আগে সবচেয়ে বেশি আলোচনায় গঞ্জালো মন্টিয়েল। হ্যামস্ট্রিং চোট কাটিয়ে অনুশীলন ফিরলেও অস্ট্রিয়ার বিপক্ষে তার খেলা নিয়ে শঙ্কা।

আর্জেন্টাইন সংবাদমাধ্যমের খবর, মন্টিয়েলের পরিবর্তে রক্ষণে নাহুয়েল মোলিনাকে দেখা যেতে পারে। আক্রমণভাগেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

আলজেরিয়ার বিপক্ষে শুরুর একাদশে থাকা থিয়েগো আলমাদার জায়গায় সুযোগ পেতে পারেন নিকোলাস গঞ্জালেস। গতি, প্রেসিং এবং ফাঁকা জায়গা কাজে লাগানোর দক্ষতার কারণে অস্ট্রিয়ার বিপক্ষে তাকে এগিয়ে রাখছেন স্কালোনি।

আরেকটি বড় পরিবর্তন হতে পারে স্ট্রাইকার পজিশনে। চোট কাটিয়ে ফেরা হুলিয়ান আলভারেজকে শুরু থেকেই মাঠে নামানোর কথা ভাবছে কোচিং স্টাফ। সে ক্ষেত্রে বেঞ্চে যেতে হতে পারে লাউতারো মার্টিনেজকে।

দলের মূল কাঠামোয় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। গোলপোস্টে থাকবেন এমিলিয়ানো মার্টিনেজ। রক্ষণভাগে ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ ও ফাকুন্দো মেদিনার খেলা প্রায় নিশ্চিত। মাঝমাঠে রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার দায়িত্ব পালন করবেন। আর আক্রমণভাগে থাকবেন অধিনায়ক লিওনেল মেসি।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments