বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণঅস্থির বাজারে দিশেহারা বিনিয়োগকারীরা
spot_img
spot_img

অস্থির বাজারে দিশেহারা বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৫ আগস্ট, ২০২৪ তারিখ সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনে রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৩১.১৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২৫ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০১ শতাংশ বা ০.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭০০.৫৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২২০.৯৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২.৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৮৮.১২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৪ টির, কমেছে ২৪০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩১.১৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২০ কোটি ৮১ লাখ ৮৭ হাজার ৯৬৫টি শেয়ার ১ লাখ ৩০ হাজার ১৮৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৫৮ কোটি ৩ লাখ ২৯ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২২ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৬৫ শতাংশ বা ৯২.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৬৯৯.৯১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৭.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ২১৯.০৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪২.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৯০.৫৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১৫১ টির, কমেছিল ২১০ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৩৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩৮.৩২ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ২৮ কোটি ২৯ লাখ ৫৪ হাজার ৯৭১টি শেয়ার ১ লাখ ৫২ হাজার ১৭৫ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৭৭৮ কোটি ৫৫ লাখ ৬২ হাজার টাকা।

উল্লেখ, সে হিসেবে আজ লেনদেন কমেছে ২২০ কোটি ৫২ লাখ ৩৩ হাজার টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments