শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণঅস্থির বাজারে দিশেহারা বিনিয়োগকারীরা
spot_img
spot_img

অস্থির বাজারে দিশেহারা বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ১৮ এপ্রিল, ২০২৪ তারিখ সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৭.৩৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১৮ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৩৩ শতাংশ বা ৭৭.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৮৬.৬৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৫.৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৪৬.৫৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২২.৭৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৮৪.৫৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯ টির, কমেছে ৩৪২ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৭.৩৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৭ কোটি ২৬ লাখ ১২ হাজার ৬২৮ টি শেয়ার ১ লাখ ৫৬ হাজার ৪৪২ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫২২ কোটি ৫১ লাখ ০৪ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৭ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৮ শতাংশ বা ১০.৮০ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ৭৬৩.৭৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৬৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ২৬২.৪১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫.৩৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৭.৩৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১০৬ টির, কমেছে ২২২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৬.৮৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৫ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ১৮৩ টি শেয়ার ১ লাখ ৪৪ হাজার ৬৩০ বার হাতবদল হয়ে। আর দিন শেষে লেনদেন হয় ৪৮২ কোটি ৫৩ লাখ ২৫ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩৯ কোটি ৯৭ লাখ ৭৯ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.০৩ শতাংশ বা ২১৫.০২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৬ হাজার ২৪৪.৫১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৬ টির, কমেছে ১৫৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৮ কোটি ৫ লাখ ৫৩ হাজার ২১৮ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments