ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাফকো স্পিনিং মিলস লিমিটেডের শেয়ারের দর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ জানে না বলে ডিএসই-কে জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ জানতে চেয়ে ডিএসই নোটিশ দিলে এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বেড়েছে।
ডিএসইতে কোম্পানিটির তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ২০ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার দর ছিলো ৯ টাকা ৩০ পয়সা। আর ৩ মার্চ, ২০২৫ তারিখে শেয়ারটির দর বেড়ে ১৩ টাকায় দাঁড়িয়েছে। এ সময়ের মধ্যে শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা ৭০ পয়সা। এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments