মঙ্গলবার, ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনঅ্যাকশনে ভরপুর সিকান্দার: চেনা রূপে ফিরলেন সালমান
spot_img
spot_img

অ্যাকশনে ভরপুর সিকান্দার: চেনা রূপে ফিরলেন সালমান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বছরের একেবারে শেষে এসে অপেক্ষার অবসান ঘটল সালমান ভক্তদের। অন্তর্জালে উন্মুক্ত হয়েছে সালমান খানের আসন্ন সিনেমা ‘সিকান্দার’ -এর টিজার। এটির জন্য ভক্ত ও অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। আবারও ভাইজানের অ্যাকশনের জাদুতে মাত হয়েছেন সকলে।

দুর্দান্ত অ্যাকশন, সালমানের অতি পরিচিত সেই ট্রেডমার্ক স্টাইল নিয়ে আবারও হাজির তিনি। টিজার দেখে ভক্তরা দারুণ উচ্ছ্বসিত। টিজার মুক্তির নির্ধারিত দিন ছিল ২৭ ডিসেম্বর। একই দিনে ছিলো এই সুপারস্টার এর জন্মদিন, ৫৯ এ পা দেন তিনি। তবে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংহের মৃত্যুতে সেদিন মুক্তি স্থগিত করা হয়।

টিজারটি মাত্র ১ মিনিট ৪২ সেকেন্ডের হলেও সালমনের অভিনয়, স্টাইল এবং মারপিটের দৃশ্যগুলো তার ভক্তদের মুগ্ধ করেছে। টিজারটির প্রতিক্রিয়া দেখে নির্মাতারা সিনেমাটি ২০২৫ সালের ঈদে, মার্চ মাসে ৫০০০ স্ক্রীনে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সিনেমার প্রতি উত্তেজনা আরও বাড়লে স্ক্রীনের সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন তারা।

সিনেমার শুটিং সেটে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ফাল্কুন প্যালেস হোটেলেই ছবির শুটিং হচ্ছে। সাম্প্রতিক হুমকির পর সালমনের জন্য চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্পূর্ণ সিল করে শুটিং করা হচ্ছে।

সাজিদ নাদিয়াদওয়ালার গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘সিকান্দার’ পরিচালনা করেছেন ‘গজিনি’ খ্যাত পরিচালক আর. মুরুগাদোস।ছবির প্রধান চরিত্রে সালমন খান ছাড়াও অভিনয় করছেন রাশমিকা মন্দান্না, কাজল আগরওয়াল, শর্মান জোশি, প্রিতিক বাব্বরসহ আরও অনেকে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

আজ লেনদেনের শীর্ষে যারা

আজ দর বৃদ্ধির শীর্ষে যারা

আজ দর পতনের শীর্ষে যারা

Recent Comments