বৃহস্পতিবার, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদঅ্যাসোসিয়েটেড অক্সিজেনের প্লেসমেন্ট শেয়ার লক-ফ্রি না করার নির্দেশ
spot_img
spot_img

অ্যাসোসিয়েটেড অক্সিজেনের প্লেসমেন্ট শেয়ার লক-ফ্রি না করার নির্দেশ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের ৪ প্লেসমেন্টধারী শেয়ার লক-ফ্রি না করার নির্দেশ দিয়েছেন।

গত বুধবার (১ জুন) এই নির্দেশ দিয়েছেন বলে কমিশন সূত্রে এই তথ্য জানা গেছে।

যেসব প্লেসমেন্টধারীর শেয়ার লক-ফি না করতে বলা হয়েছে, তাদের মধ্যে একজন ব্যক্তি বিনিয়োগকারী। বাকী ৩টি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী। এরা হচ্ছে- হাসান ইউসুফ চৌধুরী, ইউনিভার্সেল ইক্যুইটি ম্যানেজমেন্ট কোম্পানি, বেঙ্গল অ্যাসেট হোল্ডিংস লিমিটেড ও এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

গত বুধবার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ সংক্রান্ত নির্দেশনার কপি পাঠিয়ে দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, আলোচিত ৪ বিনিয়োগকারী ব্যতিত বাকী সব প্লেসমেন্টধারীর শেয়ার প্রযোজ্য কর পরিশোধ সাপেক্ষে লক-ইন ফ্রি করা যাবে।

আলোচিত বিনিয়োগকারীদের প্লেসমেন্ট শেয়ারের সংখ্যা ৯৭ লাখ ৬৫ হাজার ৪৮৫টি । এর মধ্যে হাসান ইউসুফ চৌধুরীর ধারণকৃত শেয়ারের সংখ্যা ২৭ লাখ ৫ হাজার, ইউনিভার্সেল ইক্যুইটি ম্যানেজমেন্টের ২৮ লাখ ১৬ হাজার ৩১৬, বেঙ্গল অ্যাসেট হোল্ডিংসের ৩৫ লাখ, ৮৪ হাজার ৫০০ এবং এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্টের ৬ লাখ ৫৯ হাজার ৬৬৯টি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments