
ডেইলি শেয়ারবোজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্র্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস কমেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি ৪১ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে ৪৯ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ৮৫ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
























Recent Comments