শনিবার, ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
HomeUncategorizedআইওএস ১৭ আপডেট করলে এয়ারপডস প্রো ২ ব্যবহারকারীরা পাবেন এই ৬ ফিচার্স
spot_img
spot_img

আইওএস ১৭ আপডেট করলে এয়ারপডস প্রো ২ ব্যবহারকারীরা পাবেন এই ৬ ফিচার্স

ডেইলি শেয়ারবজাার ডেস্ক: চার-চারটি স্মার্টফোন, দুটি স্মার্টওয়াচ এনে টেকদুনিয়ার খেলাটা ঘুরিয়ে দিয়েছে অ্যাপল। নতুন আইফোন এবং অ্যাপল ওয়াচ-এ একাধিক নতুন ফিচার্স দেওয়া হয়েছে, যা এর আগের মডেলগুলিতে ছিল না। তার পাশাপাশি কুপার্টিনোর টেক জায়ান্টটি এ-ও জানিয়েছে, ইউএসবি-সি চার্জিং পোর্ট পাচ্ছে এয়ারপডস প্রো ২-ও। তার থেকেও বড় কথা হল, অ্যাপল তার এই প্রিমিয়াম ইয়ারবাডস আপগ্রেড করেছে আইওএস ১৭-এর সাহায্যে। ফলে, ইয়ারবাড জোড়া আরও একাধিক আকর্ষণীয় ফিচার পেয়ে গিয়েছে।

আইওএস ১৭ আপডেট করলে এয়ারপডস প্রো ২ ব্যবহারকারীরা পাবেন এই ৬ ফিচার্স

আইওএস ১৭-এর বেশ কিছু নতুন ফিচার কেবল এয়ারপডস ২-এর জন্য এক্সক্লুসিভ করে রাখা হয়েছে। তার মধ্যে রয়েছে অ্যাডাপ্টিভ অডিও, লসলেস অডিও ছাড়া আরও অনেক কিছু। আইওএস ১৭ আপডেট কনে নিলে এয়ারপডস ২ ব্যবহারকারীরা যে সব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ব্যবহার করতে পারবেন, সেগুলি একনজরে দেখে নেওয়া যাক:

এয়ারপডস ২ নতুন ফিচার্স

অ্যাডাপ্টিভ অডিও: পারিপার্শ্বিকের আওয়াজ শুনে এই ফিচারের সাহায্যে ডিভাইসের অডিও অ্যাডজাস্ট করে নেওয়া যেতে পারে।

কনভার্সেশনাল অ্যাওয়ারনেস: এই ফিচারটি সক্রিয় করলে ডিভাইসের ভলিউম কমিয়ে দেয় বা যখন কোনও ব্যবহারকারী কথা বলা শুরু করবেন, তখন মিডিয়াকে ক্ষণিকের জন্য বিরতি দেয়। কথোপকথন শেষ হয়ে গেলেই তা পুনরায় শুরু হয়ে যায়।

লসলেস অডিও: আশ্চর্যজনক বিষয়টি হল, এই ফিচারটি এক্সক্লুসিভ কেবল এয়ারপডস ২-এর জন্যই। আপনি যখনই ভিসন প্রো-এর সঙ্গে এয়ারপডস কানেক্ট করবেন, ঠিক তখনই ফিচারটি লসলেস অডিও সাপোর্ট করবে। যদিও, এই ফিচারটি অন্যান্য ডিভাইসে কেন দেওয়া হচ্ছে না, সে বিষয়ে অ্যাপল কিছু জানায়নি।

পার্সোনালাইজড ভলিউম: এই ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে মিডিয়া ভলিউম অ্যাডজাস্ট করবে, যা পারিপার্শ্বিকের নয়েজের উপরে নির্ভর করবে। অ্যাডাপ্টিভ অডিও এবং কনভার্সেশনাল অ্যাওয়ার্নেসের সঙ্গে সিঙ্ক করে কাজ করবে ফিচারটি।

মিউট/আনমিউট কল: কল মিউট এবং আনমিউট করার ক্ষেত্রে এটি সবথেকে হ্যান্ডি ফিচার হতে চলেছে। তার জন্য এয়ারপডের স্টেমে সিঙ্গেল প্রেস করলেই হবে। এক্ষেত্রে মনে রাখা জরুরি, এই ফিচারটিও কেবল মাত্র নতুন প্রজন্মের এয়ারপডস এবং এয়ারপডস ম্যাক্স ব্যবহারকারীদের জন্য নিয়ে আসা হয়েছে।

অটোমেটিক সুইচিং আরও উন্নত: এই ফিচারটি ডিভাইসগুলির অটোমেটিক সুইচিং উল্লেখযোগ্যভাবে উন্নত করে, যা খুব সহজে এবং নির্বিঘ্নভাবে ট্রানজিশনে সাহায্য করবে।

কি ভাবে আপডেট করবেন?

এয়ারপডস আপডেট করতে প্রথমেই আপনাকে তা আইফোন-এর সঙ্গে কানেক্ট করতে হবে। তার জন্য সেটিংসে গিয়ে এয়ারপডস মেনু থেকে লেটেস্ট ভার্সনটি খুঁজে বের করতে হবে। আপডেটের প্রক্রিয়াটি অটোমেটিক। যার জন্য আপনাকে এয়ারপডটিকে আইফোন-এর কাছাকাছি রাখতে হবে এবং ৫০ শতাংশের বেশি চার্জ করতে হবে। আইওএস ১৭-এর পাবলিক রিলিজ ডেট ছিল ১৮ সেপ্টেম্বর, ২০২৩।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments