মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদআইডিএলসির ঘোষিত ডিভিডেন্ড পরিবর্তন
spot_img
spot_img

আইডিএলসির ঘোষিত ডিভিডেন্ড পরিবর্তন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইডিএলসি ফিন্যান্স লিমিটেডের ঘোষিত ডিভিডেন্ড পরিবর্তন করা হয়েছে। আজ বুধবার কোম্পানিটির ৩৬তম এজিএমে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ ডিভিডেন্ড (১৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ বোনাস) অনুমোদন করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের লভ্যাংশের সীমা নির্ধারণ করা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠানগুলো ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করতে পারবে।

এক্ষেত্রে যেসকল আর্থিক প্রতিষ্ঠান ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করতে পারবে শুধুমাত্র তারাই বাকি ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দিতে পারবে।

এর আগে কোম্পানিটির পর্ষদ সভায় ৩১ ডিসেম্বর,২০২০ সমাপ্ত হিসাব বছরে ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। কিন্তু কোম্পানিটির এজিএমে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী লভ্যাংশের হার পরিবর্তন করা হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments