ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ২০ শতাংশ ডিভিডেন্ড দেবে। এর মধ্যে ১৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, আলোচিত বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৫ টাকা ৩৪ পয়সা। আগের বছর কোম্পানিটির সমন্বিত ইপিএস ছিল ৬ টাকা ৪২ পয়সা।
সর্বশেষ বছরে এককভাবে আইডিএলসি ফাইন্যান্সের ইপিএস (Solo EPS) হয়েছে ৩ টাকা ৯৮ পয়সা। আগের বছর এক ইপিএস ছিল ৫ টাকা ৫৭ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪২ টাকা ৩১ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
































Recent Comments