ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইডিএলসির গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৪-জুন’২৪) কোম্পানিটির একত্রিতভাবে শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৯৬ পয়সা। গত বছর একই সময়ে ছিল ৯১ পয়সা।
এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন’২৪) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৮১ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৭৪ পয়সা।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৬.০২ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.
































Recent Comments