ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ওষুধ-রসায়ন খাতের কোম্পানি সিলভা ফার্মাসিটিক্যালস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অর্থ ব্যবহারের সময় বেড়েছে। কোম্পানিটির আইপিওর অর্থ ব্যবহারের সময় ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পরযন্ত বাড়ানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ২৯ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডররা এই অনুমতি দিয়েছে।
সূত্র জানায়, বৈশ্বিক করোনা পরিস্থিতি এবং চলমান রাশিয়া- ইউক্রেন সংকটে কোম্পানিটি যন্ত্রপাতি সময়মত আমদানি করতে পারেনি।
এ কারেণে কোম্পানিটি আইপিওর অর্থ ব্যবহারের সময় বাড়ানো হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এম
























Recent Comments