বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিআইপিডিসি ফাইন্যান্সের নিরীক্ষা কমিটির ১০০তম সভা অনুষ্ঠিত
spot_img
spot_img

আইপিডিসি ফাইন্যান্সের নিরীক্ষা কমিটির ১০০তম সভা অনুষ্ঠিত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশের প্রথম বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠার পর ৪৩ বছরেরও বেশি সময় পার করেছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। গত ১৩ মে আইপিডিসি’র নিরীক্ষা কমিটির ১০০তম সভা অনুষ্ঠিত হয়েছে, যার মাধ্যমে কর্পোরেট গভর্ন্যান্সে এক গৌরবময় মাইলফলক অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

নিরীক্ষা কমিটির চেয়ারম্যান সরওয়ার আজম খান, এফসিএ, এফসিএস-এর নেতৃত্বে ১০০তম সভাটি অনুষ্ঠিত হয়। তাঁর নেতৃত্ব দীর্ঘ সময় ধরে আইপিডিসি’র স্বচ্ছতা, সততা এবং ঝুঁকি ব্যবস্থাপনায় উচ্চমান বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সভায় উপস্থিত ছিলেন আইপিডিসি’র হেড অব ইন্টার্নাল কন্ট্রোল ও কমপ্লায়েন্স আব্দুল্লাহ আল মাহমুদ মোঃ কায়েস।

উপস্থিত ছিলেন কোম্পানি সেক্রেটারি, হেড অব লিগ্যাল অ্যাফেয়ার্স এবং হেড অফ ব্র্যান্ড ও কর্পোরেট কমিউনিকেশন (ভারপ্রাপ্ত) ব্যারিস্টার সামিউল হাশিম। আরও উপস্থিত ছিলেন নিরীক্ষা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ – ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ড. শাহ মোঃ আহসান হাবীব এবং বাংলাদেশ সরকার মনোনীত ডিরেক্টর মাকসুরা নূর, এনডিসি। তাঁদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা আইপিডিসি’র গভর্ন্যান্স অবজেক্টিভের সাথে কমিটির কৌশলগত সংযুক্তি বজায় রাখতে ভূমিকা রেখেছে।

সভায় আইপিডিসি’র ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস নিরীক্ষা কমিটির ১০০তম সভাকে আইপিডিসি’র দায়বদ্ধতা ও ভবিষ্যতমুখী পরিচালন ব্যবস্থার প্রতি দীর্ঘস্থায়ী প্রতিশ্রুতির অনন্য উদাহরণ হিসেবে আখ্যায়িত করেন। নিরীক্ষা কমিটির চেয়ারম্যান সরওয়ার আজম খান বলেন, “এই ১০০তম সভা শুধুমাত্র একটি সংখ্যা
নয়, এটি আমাদের নৈতিকতা, কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা ও সংগঠনের প্রতিটি স্তরে স্বচ্ছতা নিশ্চিতের প্রতিশ্রুতির একটি প্রতিচ্ছবি।”

প্রতিষ্ঠার পর থেকে এই নিরীক্ষা কমিটি আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র গভর্ন্যান্স কাঠামো গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে যথাযথ আইনগত শৃঙ্খলা, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ এবং উন্নয়নমুখী সংস্কৃতি বিকাশে অগ্রণী ভূমিকা রাখছে।

এই গৌরবময় মাইলফলক উদযাপন করার মাধ্যমে আইপিডিসি দেশের আর্থিক খাতে সর্বোচ্চ গভর্ন্যান্স ও দায়বদ্ধতার মান বজায় রেখে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপনের পথে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments