ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গত ১৬ মে, ২০২৪ আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারের উপস্থিতিতে উক্ত সভায় সভাপতিত্ব করেন আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর সম্মানিত চেয়ারম্যান আরিফুল ইসলাম।

সভায় কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস, কোম্পানি সচিব, হেড অফ লিগ্যাল অ্যাফেয়ার্স ও হেড অফ ব্র্যান্ড অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশন (ভারপ্রাপ্ত) ব্যারিস্টার সামিউল হাশিম, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ফাহমিদা খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ব্র্যাক, ব্লুচিপ সিকিউরিটিজ লিমিটেড, আয়েশা আবেদ ফাউন্ডেশন-এর প্রতিনিধি হয়ে পরিচালকগণ উপস্থিত ছিলেন। সভায় ২০২৩ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদিত হয় এবং ২০২৩ সালের জন্য মোট ১০% শতাংশ লভ্যাংশ (৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার) প্রদানের সিদ্ধান্ত অনুমোদিত হয়।
এছাড়াও বিশেষ সিদ্ধান্ত হিসেবে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড এর নাম এ ‘পিএলসি’ সংযোজন এর সিদ্ধান্তও অনুমোদিত হয়। পরিশেষে চেয়ারম্যান আরিফুল ইসলাম
উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.



























Recent Comments