শনিবার, ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদআইল্যান্ড সিকিউরিটিজের সাথে কোয়ান্ট ফিনটেকের চুক্তি
spot_img
spot_img

আইল্যান্ড সিকিউরিটিজের সাথে কোয়ান্ট ফিনটেকের চুক্তি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের গ্রাহকদের ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এর লেনদেন সম্পাদনের জন্য স্বয়ংক্রিয় ট্রেডিং প্ল্যাটফর্ম ব্যবহারের সুবিধার্থে কিউ-ট্রেডার্ অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম প্রদান করবে। যারফলে আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের গ্রাহকরা পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে স্টক এক্সচেঞ্জে সরাসরি ট্রেডে অংশগ্রহণ করতে পারবে। এই শর্ত অনুসারে মঙ্গলবার (০৮ মার্চ) চট্টগ্রামের আগ্রাবাদের চৌমুহনীস্থ ফারুক চেম্বারে আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড এবং কোয়ান্ট ফিনটেক লিমিটেড এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এইখানে উল্লেখ্য যে, কিউ-ট্রেডার্, বাংলাদেশি উদ্যোক্তাদের তৈরীকৃত বিশ্বমানের প্রথম ওএমএস (অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম) এবং যা ইতিমধ্যেই ঢাকা স্টক এক্সচেঞ্জের তরফ হতে ফিক্স সার্টিফিকেশন পেয়েছে। অপরদিকে, আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জের এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের শীর্ষ ব্রোকারেজ হাউসগুলির মধ্যে একটি। পুঁজিবাজারে সেই শুরুর সময় থেকে আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড হাজার হাজার গ্রাহক ও নিয়ন্ত্রকদের কাছে তার গ্রহণযোগ্যতা প্রমাণ করেছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন এফ,সি,এম,এ ও ফিনান্স পরিচালক মোহাম্মদ নাকিম উদ্দিন নিশাদ ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও কোয়ান্ট ফিনটেক লিমিটেড (Quant FinTech Ltd ) এর পক্ষ থেকে পরিচালক মোঃ জাবেদ হোসেন এবং পরিচালক মোঃ আহসান উল্লাহ রাজু  উপস্থিত ছিলেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments