ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ইমপ্রেস ক্যাপিটাল লিমিটেড পরিচালিত বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড (Open-end Mutual Fund) আইসিএল ব্যালান্সড ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। আলোচিত বছরের জন্য ইউনিটহোল্ডাররা ১১ শতাংশ হারে নগদ লভ্যাংশ পাবেন। গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের বিপরীতে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, গত ৩০ জুন, ২০২৫ তারিখে যেসব বিনিয়োগকারীর কাছে আইসিএল ব্যালান্সড ফান্ডের ইউনিট ছিল, তারা ঘোষিত লভ্যাংশ পাওয়ার জন্য যোগ্য হবেন।
গত ৩০ জুন, ২০২৫ তারিখে বাজারমূল্যে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ১১ টাকা ১৬ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.



























Recent Comments