বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিআইসিবি‘র সর্বশেষ অর্থবছরের নগদ লভ্যাংশ অনুমোদন
spot_img
spot_img

আইসিবি‘র সর্বশেষ অর্থবছরের নগদ লভ্যাংশ অনুমোদন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর ৪৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) গত ৩০ জুন, ২০২৪ তারিখ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন হয়েছে। ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর ৪৮তম বার্ষিক সাধারণ সভা ২১ ডিসেম্বর, ২০২৪ তারিখ (শনিবার) সকাল ১০:৩০ ঘটিকায় ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। আইসিবি পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক সহ অন্যান্য পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারগণ আইসিবি’র ২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন এবং নিরীক্ষিত হিসাব সম্পর্কে বিস্তারিত অবহিত হন এবং পুঁজিবাজারে এই সংকটময় সময়ে আইসিবি’র অব্যাহত কার্যক্রমে তাঁরা সন্তোষ প্রকাশ করেন।

২০২৩-২০২৪ অর্থবছরে আইসিবি এককভাবে এবং সাবসিডিয়ারিসহ সম্মিলিতভাবে যথাক্রমে ২০.৮৫ কোটি টাকা এবং ৩২.৬৮ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে। সভায় শেয়ারহোল্ডারগণ আইসিবি’র ২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক চুড়ান্ত হিসাব এবং পরিচালনা বোর্ড কর্তৃক ঘোষিত ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেন।

এর আগে, ২০২২-২০২৩ অর্থবছরে আইসিবি’র শেয়ারহোল্ডারগণের জন্য ২.৫ শতাংশ ক্যাশ এবং ২.৫ শতাংশ স্টক ডিভিডেন্ড প্রদান করা হয়েছিলো।

২০২৩-২০২৪ অর্থবছরে আইসিবি পুঁজিবাজারে সর্বমোট ২,৩৩৫.৫৩ কোটি টাকা বিনিয়োগ করেছে। ২০২৩-২০২৪ অর্থবছরে আইসিবি লভ্যাংশ, মার্জিন ঋণ, প্রকল্প ঋণসহ অন্যান্য ঋণ/অগ্রিম খাতে সর্বমোট ৯৫১.৭৮ কোটি টাকা আদায় করেছে।

আলোচ্য অর্থবছরে উভয় স্টক এক্সচেঞ্জ-এ আইসিবি এবং এর সাবসিডিয়ারি কোম্পানিসমূহের বিভিন্ন পোর্টফোলিওতে মোট লেনদেনের পরিমাণ ছিল ১৩,০৭৯.৩৯ কোটি টাকা, যা পূর্ববর্তী বছরের ১৮,১০৫.৩৬ কোটি টাকার
তুলনায় ২৭.৭৬ শতাংশ কম।

শেয়ারবাজারের এই সংকটময় মুহুর্তে বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখা এবং বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে আইসিবি’র প্রচেষ্টা শেয়ারহোল্ডারগণ কর্তৃক প্রশংসিত হয়।

সভায় অভিলক্ষ্য অর্জনের লক্ষ্যে আইসিবি এবং এর সাবসিডিয়ারি কোম্পানিসমূহের কর্মচারীদের নিরলস প্রচেষ্টা এবং উদ্যোগ অব্যহত রাখার আহ্বান জানানো হয় এবং ভবিষ্যতেও পুঁজিবাজারে আইসিবি’র ভূমিকা ও অবস্থান সুদৃঢ় রাখতে বিভিন্ন মূল্যবান পরামর্শ প্রদান করা হয়।

উল্লেখ, গত ১৩ নভেম্বর ২০২৪ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ হতে রাষ্ট্রীয় গ্যারান্টির মাধ্যমে আইসিবি কে ৩০০০.০০ কোটি টাকা ঋণ বাংলাদেশ ব্যাংক কর্তৃক মঞ্জুর করা হয়। উক্ত মঞ্জুরীকৃত ঋণের অর্থ উচ্চ সুদ হারে গৃহীত আমানত ও ঋণ পরিশোধ এবং বিনিয়োগের মাধ্যমে পুঁজিবাজারে স্থিতিশীলতা আনয়নের লক্ষ্যে আইসিবি’র নিজস্ব বিনিয়োগ সক্ষমতা বৃদ্ধি পাবে বলে শেয়ারহোল্ডারগণ মতামত প্রদান করেন।

আইসিবি’র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক পুঁজিবাজারে আইসিবিকে অব্যাহত সমর্থন ও সহযোগিতার জন্য শেয়ারহোল্ডার, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বিএসইসি, স্টক এক্সচেঞ্জসমূহ, সিডিবিএল এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সহ সকল স্টেকহোল্ডারগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Price Sensitive Information (Dividend): Wata Chemicals Limited

Price Sensitive Information (Dividend): eGeneration PLC.

Price Sensitive Information (Q3): Jamuna Bank PLC.

Price Sensitive Information (Dividend): Techno Drugs Ltd.

Recent Comments