বৃহস্পতিবার, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদআইসিবি ইউনিট ফান্ডে ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

আইসিবি ইউনিট ফান্ডে ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ইউনিট ফান্ড ২০২৫-২৬ সমাপ্ত অর্থবছরে ইউনিটধারীদের জন্য ২৫ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর ফলে ফান্ডটির ইউনিটধারীরা প্রতি ১০০ টাকার ইউনিটের বিপরীতে ২৫ টাকা নগদ ডিভিডেন্ড পাবেন।

‎বুধবার (২৯ জুলাই) অনুষ্ঠিত আইসিবির পরিচালনা পর্ষদ সভায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এ ডিভিডেন্ড অনুমোদন করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

‎সূত্র মতে, ২০২৪-২৫ অর্থবছরে প্রতি ১০০ টাকার ইউনিটের বিপরীতে ৩০ টাকা লভ্যাংশ দেওয়া হয়েছিল। সে তুলনায় চলতি অর্থবছরে প্রতি ইউনিটে ৫ টাকা কম ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।

এছাড়া, ৩০ জুন ২০২৬ তারিখে আইসিবি ইউনিট ফান্ডের রেজিস্টারে যেসব ইউনিটধারীর নাম অন্তর্ভুক্ত ছিল, তারাই ঘোষিত ডিভিডেন্ড পাবেন।

‎এছাড়া, আইসিবি ইউনিট সার্টিফিকেটের পুনঃক্রয় মূল্য ২৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ মূল্য ২ আগস্ট ২০২৬ থেকে কার্যকর হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments