ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি ইসলামিক ব্যাংকের চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, চলতি অর্থবছরের ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.৪৭ টাকা। আগের বছরের একই সময়ে লোকসান হয়েছিল ০.১৫ টাকা। এহিসেবে কোম্পানিটির লোকসান ০.৩২ টাকা বা ২১৩ শতাংশ বেড়েছে।
এদিকে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের ৩ মাসে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.১৫ টাকা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ০.১৭ টাকা।
২০২১ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি ঋণাত্মক সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮.০১ টাকায়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
































Recent Comments