
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) পরিচালনা পর্ষদে নতুন পরিচালক নিয়োগ দিয়েছে অর্থমন্ত্রনালয়। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব মো: আজিমুদ্দিন বিশ্বাস, এনডিসিকে আইসিবির পরিচালক হিসেবে আগামী ৩ বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়েছে। অর্থমন্ত্রনালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এ ব্যাপারে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব মো: আজিমুদ্দিন বিশ্বাস, এনডিসি’র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ডেইলি শেয়ারবাজার ডটকমকে জানান, আইসিবি’র পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে আমাকে অর্থমন্ত্রনালয় থেকে আগামী ৩ বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়েছে। আইসিবি’র পরবর্তী বোর্ড সভায় আমি যোগদান করবো।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.


































Recent Comments