বৃহস্পতিবার, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিআগস্টের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এলো ১৮ হাজার ৪৩৭ কোটি টাকা
spot_img
spot_img

আগস্টের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এলো ১৮ হাজার ৪৩৭ কোটি টাকা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আগস্ট মাসের প্রথম ১২ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৪৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। যা দেশীয় মুদ্রায় ১৮ হাজার ৪৩৭ কোটি ৭০ লাখ টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তার তথ্য অনুসারে, বুধবার (১২ আগস্ট) প্রবাসী আয় এসেছে এক হাজার ৩৬৫ কোটি ৩০ লাখ টাকা। গত বছরের আগস্ট মাসের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এসেছিল ১০৫ কোটি ৪০ হাজার ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪২ দশমিক ২০ শতাংশ।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে ৪৩৫ কোটি ৮০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এ আয়ের পরিমাণ ছিল ৩৫৩ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় এ বছর একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২৩ দশমিক ২৪ শতাংশ।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments