মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদআগামীকাল চার কোম্পানির লেনদেন বন্ধ
spot_img
spot_img

আগামীকাল চার কোম্পানির লেনদেন বন্ধ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল আগামীকাল ২০ ডিসেম্বর বন্ধ থাকবে শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির শেয়ার লেনদেন। কোম্পানিগুলো হলো- তুং হাই নিটিং এন্ড ডাইং লিমিটেড, সিলকো ফার্মাসিটিক্যালস লিমিটেড, ইস্টার্ন ক্যাবলস লিমিটেড এবং বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তুং হাই নিটিং এন্ড ডাইং লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০ এবং ২০২১ অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.৩১ টাকা। আগের বছর শেয়ার প্রতি ২.০৬ টাকা লোকসান হয়েছিল। এবং শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) (৬.৩৩) টাকা। যা গত এই সময় ছিলো (৬.০২) টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ০.০০ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায়, সকাল ১১টায়, দুপুর সাড়ে ১২টায়, দুপুর ২.৩০টায় এবং বিকাল ৪টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ২০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

সিলকো ফার্মাসিটিক্যালস লিমিটেড: কোম্পানিটি ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৮২ টাকা।আগের বছর শেয়ার প্রতি ০.৮০ টাকা আয় হয়েছিল। কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১.৮৫ টাকায়। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৬ জানুয়ারি, ২০২২ অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ ডিসেম্বর।

ইস্টার্ন ক্যাবলস লিমিটেড: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪.৬৮ টাকা। আগের বছর একই সময় লোকসান ছিল ৬.৪৬ টাকা। আগামী ১২ ফেব্রুয়ারি, ২০২২ ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ ডিসেম্বর।

বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড: কোম্পানিটি ৩০ জুন, ২০২১ অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩.৭৪ টাকা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১.৬৫ টাকা। এছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২৩.১৮ টাকা। আগামী ২৯ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ ডিসেম্বর।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments