
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ার লেনদেন ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামী ১ মার্চ, মঙ্গলবার চালু হবে । কোম্পানিগুলো হলো- শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কে এন্ড কিউ (বাংলাদেশ) লিমিটেড এবং সাইফ পাওয়ারটেক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রেকর্ড ডেটের কারণে আজ এ কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। এর আগে ২৪ ও ২৭ ফেব্রুয়ারি স্পট মার্কেটে শেয়ার লেনদেন করেছে এ কোম্পানিগুলো।
উল্লেখ্য, শেফার্ড ইন্ডাস্ট্রিজ ২.৫০ শতাংশ ক্যাশ ও ২.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড, কে এন্ড কিউ ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড এবং সাইফ পাওয়ারটেক ১০ শতাংশ ক্যাশ ও ৬ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষনা করেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
































Recent Comments