বৃহস্পতিবার, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদআগামীকাল ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ
spot_img
spot_img

আগামীকাল ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুধবার (২০ অক্টোবর) সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং শেয়ারবাজার বন্ধ থাকবে।

চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২০ অক্টোবর (বুধবার) ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। এর আগে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অব-সাইট সুপারভিশন থেকে ২০ অক্টোবর ছুটি ঘোষণা করে একটি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১৯ অক্টোবর মঙ্গলবার ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঘোষিত ছুটি ১৯ অক্টোবর মঙ্গলবারের পরিবর্তে ২০ অক্টোবর বুধবার করা হলো।

এদিকে, ঢাকা স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শেয়ারবাজার বন্ধ থাকবে। আগামী ২১ অক্টোবর থেকে শেয়ারবাজারের কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments