ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে শিক্ষক-কর্মচারীরা টানা পঞ্চম দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।
এদিকে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট’-এর ব্যানারে তারা দাবি জানাচ্ছেন, সরকারি বেতন স্কেল, বাড়িভাড়া, চিকিৎসাভাতা ও উৎসবভাতা দিতে হবে।
তাছাড়া যদি তাদের দাবি মেনে না নেওয়া হয়, তাহলে ১৭ ফেব্রুয়ারি থেকে ‘গ্যাদারিং ফর ন্যাশনালাইজেশন’ কর্মসূচি শুরু করবেন তারা।
উল্লেখ, গত ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আন্দোলনে শিক্ষকদের অংশগ্রহণ বাড়ছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/টি.
























Recent Comments