বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদআগামীকাল সাত কোম্পানির লেনদেন চালু
spot_img
spot_img

আগামীকাল সাত কোম্পানির লেনদেন চালু

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল ১ ডিসেম্বর চালু হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত সাত কোম্পানি শেয়ার লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো-

জিকিউ বলপেন লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭ টাকা ৫৬ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ৭ টাকা ২১ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৪০ টাকা । যা আগের বছর একই সময় ছিল ১৩৫ টাকা । আগামী ২৩ ডিসেম্বর বেলা ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড : এ কোম্পানির পরিচালনা পর্ষদ ২ বছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৫ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ০২ পয়সা আয় হয়েছিল। আগামী ৩০ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

আলিফ ম্যানুফ্যাকচারিং লিমিটেড : গত ২ বছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ এবং ৩০ জুন,২০২০ সমাপ্ত সময়ের জন্য ১.৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪৪১৯ পয়সা। আগের বছর শেয়ার প্রতি দশমিক ৪৭৯৭ পয়সা আয় হয়েছিল। আগামী ৩০ ডিসেম্বর,২০২১ ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

বসুন্ধরা পেপার মিলস লিমিটেড : এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে এ কোম্পানি। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৮ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৩৭ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৬৪ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৪৫ টাকা ৮১ পয়সা।

লিগাসি ফুটওয়ার লিমিটেড : ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য এক শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৯ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৭ টাকা ৩৭ পয়সা লোকসান হয়েছিল। আগামী ২৫ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

নিউ লাইন ক্লোর্থিংস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১২.২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে এক টাকা ৬৩ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল এক টাকা ৮ পয়সা। আগামী ২৭ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

সিনোবাংলা ইন্ডাস্ট্রিজলিমিটেড : কোম্পানিটির ৩০ জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৪ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৯ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৩১ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৬ টাকা ৯৮ পয়সা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments