ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আগামীকাল ১৯ নভেম্বর , বৃহস্পতিবার রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-ইভিন্স টেক্সটাইল, ওয়াটা কেমিক্যাল, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো,ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি, স্যালভো কেমিক্যাল, সায়হাম কটন, মেট্রো স্পিনিং ও ইন্দোবাংলা ফার্মাসিটিক্যালস লিমিটেড।
কোম্পানিগুলোর আগামী ২২ নভেম্বর, রোববার স্পট মার্কেটে লেনদেন শেষ হবে। কোম্পানিগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ নভেম্বর, সোমবার।
অন্যদিকে উসমানিয়া গ্লাস জেড ক্যাটাগরির হওয়ায় কোম্পানিটির লেনদেন শেষ হবে আগামী ২৩ নভেম্বর, সোমবার। কোম্পানিটির রেকর্ড ডেট আগামী ২৪ নভেম্বর, মঙ্গলবার।
রেকর্ড ডেটের কারণে ওইদিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম





























Recent Comments