ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৩১ ডিসেম্বর পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিং শাইন টেক্সটাইলের ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও ১২তম বিশেষ সাধারণ সভার (ইজিএম) অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির এজিএম ও ইজিএম আজ ৩১ ডিসেম্বর সকাল ১০টা ও সকাল ১০ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে এজিএম ও ইজিএম স্থগিত করা হয়েছে।
কোম্পানিটির এজিএমের নতুন তারিখ ও সময় পরবর্তী নোটিসের মাধ্যমে জানানো হবে।
৩০ জুন,২০২০ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১ শতাংশ ক্যাশ ও ১ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
























Recent Comments